বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, সংগঠনটির আরও একটি অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাক হওয়া অ্যাকাউন্টটি দলের নেতা মিয়া গোলাম পরওয়ার-এর নামে পরিচালিত ছিল বলে দাবি করেছে দলটি।
পৃথক বিবৃতিতে দলটি জানিয়েছে, হ্যাকড হওয়া অ্যাকাউন্টটি ছিল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট।
বিবৃতিতে দলের পক্ষ থেকে জানানো হয়, ওই অ্যাকাউন্ট থেকে এমন কিছু কনটেন্ট প্রকাশ করা হয়, যা অননুমোদিত এবং জামায়াতে ইসলামীর অবস্থান বা মতাদর্শের প্রতিফলন নয়। এসব বক্তব্য ভুলভাবে দলের নামে চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।
Manual4 Ad Code
জামায়াতে ইসলামী জানায়, ঘটনার পরপরই অ্যাকাউন্টটি সুরক্ষিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা যাতে সংগঠনের নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে দলটি সতর্ক রয়েছে।
Manual2 Ad Code
এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। অভিযোগের তালিকায় রয়েছে পুলিশ ও নির্বাচন কমিশন। পাশাপাশি বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে শিগগিরই একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ এবং সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।
জামায়াতে ইসলামী আরও জানায়, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দলটি ইতিবাচক, নীতিনিষ্ঠ ও জনকেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচির ওপরই মনোযোগী থাকবে।
এর আগে দলের আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে বলে দাবি করেছে জামায়াত।