আজ মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নয়াপল্টনে বিএনপির নির্বাচনী সমাবেশ আগামী রোববার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
নয়াপল্টনে বিএনপির নির্বাচনী সমাবেশ আগামী রোববার

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual5 Ad Code

নয়াপল্টনে বিএনপির নির্বাচনী সমাবেশ আগামী রোববার
আগামী রোববার রাজধানী ঢাকায় নির্বাচনী জনসমাবেশ করবে বিএনপি। ওইদিন বেলা ২টায় নয়াপল্টনে এ জনসমাবেশে বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানান। তিনি আরও জানান, ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতা–কর্মীরা এ জনসমাবেশে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, আগামীকাল শুক্রবার বেলা ৩টায় বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে।

Manual4 Ad Code

দেশ ও গণতন্ত্রের জন্য এবারে নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোট। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে।

Manual5 Ad Code