আজ বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে : ন্যাশনালিস্ট রিসার্চ সেল

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:১৫ অপরাহ্ণ
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে : ন্যাশনালিস্ট রিসার্চ সেল

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ২২০টি আসন ও জামায়াত ইসলামী ৫৭টি আসন পেতে পারে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে একটি জরিপের তথ্য তুলে ধরে সংগঠনটি। জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ সাবেক ছাত্র ও ৫ জন পিএইচডি ডিগ্রিধারী গবেষক অংশ নেন বলে জানানো হয়।

সংগঠনটি বলছে, জরিপে ৩০০ জনকে প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে ৭৭ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা বিএনপিকে সমর্থন করেন। ১৬ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা জামায়াতে ইসলামীকে সমর্থন করেন। এছাড়া এনসিপিকে ৩ শতাংশ, জাতীয় পার্টিকে ২ শতাংশ, অন্যান্য দলকে ১ শতাংশ উত্তরদাতা সমর্থন করেছেন। মন্তব্য করেননি ১ শতাংশ উত্তরদাতা।

Manual4 Ad Code

জরিপের তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, গণভোটে সংস্কারের ভোটের বিষয়ে ৪৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, এখনো তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেননি। ৩০ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন। ২১ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা না এর পক্ষে ভোট দেবেন। ৯৯ শতাংশ উত্তরদাতা বলেছেন তাদের আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট।

সংগঠনটি বলছে, কোন দল কতটি আসন পাবে, এমন প্রশ্নের জবাবে যে তথ্য এসেছে তাতে বিএনপি ২২০টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৭টি আসন, এনসিপি ২টি, জাতীয় পার্টি ৫টি, স্বতন্ত্র ১২টি অন্যান্য দল ৪টি আসন পেতে পারে।

Manual2 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আব্দুর রহিম তুহিন, ড. গাজী মিজানুর রহমান প্রমুখ।

 

Manual5 Ad Code

 

 

তথ্য সুএঃ ঢাকা পোস্ট