আজ বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ফলাফল’ মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:৩৮ অপরাহ্ণ
কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ফলাফল’ মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস

Manual1 Ad Code

সিনিয়র রিপোর্টার:

Manual5 Ad Code

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস হুঁশিয়ার করে বলেছেন কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং ফলাফল মেনে নেওয়া হবে না’। বেলা বাড়ার পর ভোটের পরিস্থিতি ‘ঘোলাটে করার চেষ্টা’ করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ‘মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে’ নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, “১২টা ৪০ পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ, ভালো ও সুষ্ঠু হয়েছে।”

Manual3 Ad Code

তারই আসনের প্রতিদ্বিন্দ্বী জামায়াতে ইসলামী জোটের এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটওয়ারীর এজেন্ট ‘বের করে দেওয়ার’ অভিযোগ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “এটা আমার জানা নেই। আমি এই এলাকায় ৫/৬ বার নির্বাচন করেছি। এমন অভিযোগ কোন সময় শুনিনি।”

Manual1 Ad Code

ফলাফল যাই হোক মেনে নেবেন কি না জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, “কোনো ইঞ্জিনিয়ারিং ফলাফল মনে নেওয়া হবে না।”

ভোটের পরিস্থিতি ‘ঘোলাটে করার চেষ্টা চলছে’ অভিযোগ করে তিনি বলেন, “পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করা হচ্ছে, এটা জনগণ ব্যলটের মাধ্যমে জাবাব দেবে।”

Manual2 Ad Code