সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বড় ব্যবধানে এগিয়ে থাকায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জামায়াত সমর্থিত প্রার্থী শিশির মনির। আংশিক ফলাফল পাওয়ার পর শিশির মনির তার পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান।
Manual6 Ad Code
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিনন্দন জানান।
Manual1 Ad Code
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আমার আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।
Manual4 Ad Code
সর্বশেষ ৮২টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, নাছির উদ্দিন চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী শিশির মনিরের চেয়ে প্রায় ৩২ হাজার ভোটে এগিয়ে আছেন। ফলে তার বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।
সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, সুনামগঞ্জ-২ আসনের ১১১টি কেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯ ভোট। অন্যদিকে, শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট। এই কেন্দ্রগুলোতে সিপিবি প্রার্থী নিরঞ্জন দাস (কাস্তে) কোনো ভোট পাননি।
বর্তমানে ৮২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী ৩১ হাজার ৮২২ ভোটের বিশাল ব্যবধানে তার অগ্রগামিতা ধরে রেখেছেন। আসনটিতে এখন মাত্র ২৯টি কেন্দ্রের ফলাফল আসা বাকি রয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।