আজ বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-৮: কারচুপির অভিযোগ এনসিপির, সকলকে এলাকায় আসার আহ্বান নাহিদের

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
ঢাকা-৮: কারচুপির অভিযোগ এনসিপির, সকলকে এলাকায় আসার আহ্বান নাহিদের

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

ঢাকা-৮ আসনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রাতে ফেইসবুকে পোস্ট দিয়ে সকলকে ঢাকা-৮ আসনে আসার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাত ১০টায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক সংবাদ সম্মেলনে বলেন, “ভোট গণনায় কারচুপির মধ্য দিয়ে মির্জা আব্বাসকে যদি জেতানোর চেষ্টা করেন, তাহলে সেই ফলাফল আমরা মেনে নেব না।

“মির্জা আব্বাসের স্ত্রী দাঁড়িয়ে থেকে ভোট গণনা তদারকি করছেন। তিনি কি প্রিজাইডিং অফিসার না রিটার্নিং অফিসার, আমরা জানি না।”

তিনি বলেন, “এখানে স্পষ্টভাবে ভোট কারচুপির এবং ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারা যখন দেখছে হেরে যাচ্ছে, তখন কোন রাখঢাক না রেখে সশরীরে এসে ভোট কারচুপি করছে। আমরা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কাছে আহ্বান জানাতে চাই, তারা যেন এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।”

Manual3 Ad Code

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপির সংবাদ সম্মেলনের আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ছয় কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান।

রাত সাড়ে ৮টার দিকে তিনি রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে তার কক্ষে প্রবেশ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা তার প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস কলেজে এসব ‘অনিয়ম’ করা হচ্ছে।

Manual6 Ad Code

রাত ১০টা ৪২ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেইসবুক পোস্টে লেখেন, “ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেননি, এগিয়ে আসুন।”

Manual7 Ad Code

তার পোস্ট শেয়ার দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেইসবুকে লিখেছেন, “সবাই ঢাকা-৮ এ আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে।”

এদিকে ভোটের ফলাফল পাল্টে দেওয়ার পাল্টা অভিযোগ নিয়ে রাত ১১টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

 

Manual2 Ad Code

তথ্য সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম