১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশের পর দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীক নিয়ে ববি পেয়েছেন ৯০ হাজার ৬০১ ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিক্সা প্রতীকের খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট।
Manual4 Ad Code
অর্থাৎ, তিন হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বহুল আলোচিত ঢাকা-১৩ আসনে জয়লাভ করেছেন ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই ফলাফলের জন্য উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন ববি হাজ্জাজ ও মামুনুল হকের সমর্থকরা। বিভিন্ন কেন্দ্রে ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর থেকেই দেখা গেছে, একে অন্যের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই দুই প্রার্থী।