আজ শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ণ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে স্পষ্ট কারচুপির বিষয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এনসিপি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন।

Manual2 Ad Code

উল্লেখ্য, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এনসিপি ১টি মাত্র আসনে জয়লাভ করেছে।

Manual2 Ad Code

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। দেবিদ্বার আসনে ১১৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই জয়লাভ করেছেন হাসনাত।

Manual2 Ad Code