আজ শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পথ ও মত ভিন্ন হতে পারে, ঐক্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:২৪ অপরাহ্ণ
পথ ও মত ভিন্ন হতে পারে, ঐক্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

এবার নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল উল্লেখ করে তাদের সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Manual3 Ad Code

দলগুলোর ‘পথ ও মত ভিন্ন হতে পারে’, কিন্তু দেশের স্বার্থে সবার ‘ঐক্য গুরুত্বপূর্ণ’ বলেও মন্তব্য করেছেন তিনি।

“নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তাভাবনাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা”।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।

এসময় তিনি ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এবং যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

Manual6 Ad Code

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান তারেক রহমান।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব চেষ্টা ব্যর্থ হবে। আইনের প্রয়োগ হবে ন্যায়ের ভিত্তিতে।

Manual4 Ad Code

নির্বাচনের পরে ‘শত উসকানির মুখেও’ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান মি. রহমান।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে”।

“ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে সরকার যাত্রা শুরু করতে যাচ্ছে,” বলেও তিনি উল্লেখ করেন।

Manual3 Ad Code

নির্বাচনে জয়ী হওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন