আজ শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ণ
৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ৩০টি আসনে পুনরায় ফল গণনার আবেদন করেছে জামায়াতে ইসলামী।

Manual3 Ad Code

শনিবার (১৪ ফেব্রুয়ারী) রাজধানীতে এক ব্রিফিংয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেন।

Manual3 Ad Code

এহসানুল মাহবুব বলেন, ‘৩০টি আসনে পুনরায় ভোট গণনার আবেদন করেছে জামায়াতে ইসলামী। এসব আসনে ফলাফল স্থগিত রাখতে আইনি পথে হাঁটবে দল। একই সঙ্গে এই ৩০টি আসনে নবনির্বাচিতদের শপথ স্থগিত রাখতেও আবেদন করা হয়েছে।’

এহসানুল মাহবুব অভিযোগ করে বলেন, ‘নির্বাচনের পর সারা দেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। নারীদের ওপরও হামলা চালানো হচ্ছে। নির্বাচনে অন্তত ৩০টি আসনে কারচুপি, এজেন্টদের বের করে দেওয়াসহ বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে।’

Manual7 Ad Code

গত বৃহস্পতিবার ২৯৯টি আসনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। শুক্রবার রাতে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual4 Ad Code

আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। এ ছাড়া জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।