ক্ষমতায় এসে হল দখল করতে এলে প্রতিহত করা হবে: ডাকসু ভিপি
ক্ষমতায় এসে হল দখল করতে এলে প্রতিহত করা হবে: ডাকসু ভিপি
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:০৫ অপরাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক:
ক্ষমতায় এসে হল দখল করতে এলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
Manual4 Ad Code
শনিবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।
সাদিক কায়েম বলেন, ‘হামলার পুরো তালিকা আমাদের কাছে আছে। আমরা আওয়ামী লীগের সময়ের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আর একটা লাশ পড়লে রাজপথে নামবে জামায়াত-শিবির ও ১১-দলীয় জোট। বাংলাদেশে হামলা-মামলা, হুমকি ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না। যাঁরা সন্ত্রাস করেছেন, তাঁদের বিরুদ্ধে তারেক রহমান দ্রুত ব্যবস্থা নেবেন। তাঁরা যদি মনে করেন ক্ষমতায় এসেছেন বলে হল দখল করবেন, তবে তা প্রতিহত করা হবে।’
এ সময় নির্বাচন-পরবর্তী ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ অপ্রত্যাশিত মন্তব্য করে ছাত্র শিবিরের এই নেতা আরও বলেন বলেন, ‘জাতীয় গণমাধ্যমে হামলার ঘটনা যেভাবে চাপা দেওয়া হচ্ছে, তা নতুন ফ্যাসিবাদের আস্ফালন হিসেবে দেখছি।’
Manual7 Ad Code
সংবাদ সম্মেলনে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ অভিযোগ করেন, নির্বাচনের এক দিন পর থেকেই ১১-দলীয় জোটের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা হচ্ছে। তিনি বলেন, ‘আগে যেভাবে মিডিয়ায় প্রচার করা হতো, এখন আর সেভাবে প্রচার করা হচ্ছে না।’
এস এম ফরহাদ আরও বলেন, ‘চাঁদপুর, মুন্সীগঞ্জসহ শতাধিক এলাকায় জামায়াত-শিবিরের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করছে। আমরা আশা করি, তাঁরা আওয়ামী লীগকে কপি করবেন না। বিরোধী দলকে হামলা-মামলার মাধ্যমে হয়রানি ও অত্যাচার করবেন না এবং আন্দোলনে নামতে বাধ্য করবেন না।
Manual1 Ad Code
নির্বাচনের পর যত দ্রুত বিএনপি হামলা-সন্ত্রাস শুরু করেছে, ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগও তা করেনি।’