বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন হচ্ছে। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। টেকনোক্র্যাট কোটায় তিনজনকে মন্ত্রী বানানো হচ্ছে।
এই মন্ত্রিসভায় বিএনপির বাইরে যুগপৎ আন্দোলনের শরিক দল থেকে নির্বাচিতরাও রয়েছে।
Manual6 Ad Code
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রতিমন্ত্রী হচ্ছেন।
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন।
মন্ত্রিসভায় ডাক পাওয়া ববি হাজ্জাজ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়েছিলেন।
তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ছিলেন।
Manual3 Ad Code
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর তাদের মধ্য থেকে মন্ত্রী হিসেবে শপথের জন্য বিএনপি মনোনীতদের তালিকা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোনকল দেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া একটি তালিকা বাংলানিউজের হাতে এসেছে।
শপথ নেওয়ার পর মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।
Manual2 Ad Code
পূর্ণ মন্ত্রী হচ্ছেন যারা
মন্ত্রিপরিষদ বিভাগের তালিকা অনুযায়ী মন্ত্রী হিসেবে যারা ডাক পেয়েছেন তারা হলেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)।
Manual5 Ad Code
মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম, মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের।
আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন।
দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম।