আজ শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইনকিলাব’ এর সঙ্গে বাংলার সম্পর্ক নেই: টুকু

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ
ইনকিলাব’ এর সঙ্গে বাংলার সম্পর্ক নেই: টুকু

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

বাংলা ভাষাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে, বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

Manual4 Ad Code

তিনি বলেছেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ইনকিলাব মঞ্চ’- এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা।

“এগুলো বললে আমাকে ‘ভারতের দালাল’ বানিয়ে ফেলবে। তারপরও আমি বলব। কারণ, আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং এই ভূখণ্ড হয়েছে বলেই আমি মন্ত্রী হয়েছি।”

এখনকার ‘জেন-জি’ প্রজন্ম এটা (ইনকিলাব) নিয়ে গর্ববোধ করলেও নিজের ভেতরে ‘রক্তরক্ষণ’ হয় বলে আক্ষেপ করেন টুকু। বলেন, “আমি নিজেকে মাথার চুল থেকে পা পর্যন্ত একজন জাতীয়তাবাদী বলছি। সেজন্য মুক্তিযুদ্ধে গেছিলাম জীবন দেওয়ার জন্য। না গেলেও চলত।”

Manual6 Ad Code

এ সময় তিনি ছাত্রজীবনে বামপন্থি রাজনীতি এবং ‘সমাজ পরিবর্তনের জন্য’ পরে নকশাল আন্দোলনে জড়িয়ে পড়ার কথাও বলেন।

“কিন্তু সমাজটা যে উল্টো দিকে হাঁটে, এখন দেখতেছি আরকি!”

শনিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বৃটিশ ও পাকিস্তানিরা এখানকার মানুষের অনেক ক্ষতি করেছে বলে তিনি বলেন, “আমাদের রাষ্ট্রভাষাকে চেপে ধরা হয়েছিল, আমাদের শোষণ করার জন্য। শোষণের বিরুদ্ধে ৫২ সালের আন্দোলনে যারা জীবন দিয়েছে তারাই বাংলাদেশ ও বাঙালির আবাসস্থলের প্রথম বীজ রোপণ করে গিয়েছিল। সেই বীজটিই একাত্তরের যুদ্ধকে তরান্বিত করেছিল। তোমরা যারা তরুণ আছ, তোমাদের ভাবতে হবে, না হলে কিন্তু আমাদের দেশটা ‘অতি ডানে’ চলে যাবে।

Manual5 Ad Code

“নিজের ভাষাকে ঠিকমত জানার চেষ্টা করি নাই বলেই আমাদের মধ্যে ‘জাতীয়তাবাদ বিকাশ’ করে নাই। নিজের ভাষা, নিজের দেশ আমাদেরকেই গড়তে হবে, অন্য কেউ গড়ে দেবে না”, বলেন টুকু।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।