জামায়াতের বিবৃতি; পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা
জামায়াতের বিবৃতি; পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual3 Ad Code
জুলাই অভ্যুত্থান সময়ের হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাদের জামিনে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিবৃতিতে বলেছেন, হত্যায় জড়িতরা জামিনে মুক্ত হয়ে সহিংসতায় জড়ালে দায়ভার সরকারকে নিতে হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সুরক্ষা অধ্যাদেশ উপেক্ষা করে পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের ঘটনাপ্রবাহ ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা চলছে। যারা ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছেন, তারা মনে রাখবেন, এ ধরনের আত্মঘাতী পদক্ষেপের পরিণতি থেকে কেউ রেহাই পাবে না।
Manual1 Ad Code
বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল। গণহত্যায় সরাসরি জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন দেওয়া হচ্ছে।
Manual8 Ad Code
কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিএনপি নেতাদের নির্দেশনায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা হচ্ছে। এ ধরনের পদক্ষেপ গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এর নেপথ্যে কারা সক্রিয়, তা জাতির কাছে স্পষ্ট। অবিলম্বে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।