অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বাংলার নতুন মীরজাফর: জামায়াত
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বাংলার নতুন মীরজাফর: জামায়াত
editor
প্রকাশিত মার্চ ৫, ২০২৬, ০২:৩১ অপরাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে সাবেক অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে বাংলার নতুন ‘মীরজাফর’ আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী।
দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
Manual4 Ad Code
ব্রিফিংয়ে সাবেক তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা ও সাবেক নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নাম উল্লেখ করেন তিনি। এর মধ্যে খলিলুর রহমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
জামায়াতের নায়েবে আমির বলেন, ৫৩টি আসনে ভোটগ্রহণ নিয়ে অভিযোগ আছে জামায়াতের। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার বক্তব্যের মাধ্যমে বিগত সরকারের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগের ব্যাপারে জাতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করতে হবে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ছিলেন লন্ডন ষড়যন্ত্রের মূল হোতা। বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে তিনি বিগত সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন।
Manual8 Ad Code
আব্দুল্লাহ তাহের আরও বলেন, সাবেক এই উপদেষ্টারা জাতির সুষ্ঠু নির্বাচনের আকাঙক্ষাকে ভণ্ডুল করে দিয়েছে। তারা বাংলার নতুন মীর জাফর। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযুক্ত সাবেক দুই উপদেষ্টাকে আইনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে।