আজ শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি অধিবেশনে ঢুকতেই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ বিরোধীদলীয় এমপিদের

editor
প্রকাশিত মার্চ ১২, ২০২৬, ০৫:০৬ অপরাহ্ণ
রাষ্ট্রপতি অধিবেশনে ঢুকতেই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ বিরোধীদলীয় এমপিদের

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

জাতীয় সংসদের চলমান অধিবেশনে নজিরবিহীন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদের অধিবেশন শুরু হওয়ার পর রাষ্ট্রপতি যখন তার নির্ধারিত ভাষণ দিতে ডায়াসের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন বিরোধী দলের কয়েকজন সাংসদ হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান। প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা ছিল।

Manual2 Ad Code

এ সময় অধিবেশন কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। রাষ্ট্রপতি বক্তব্য দিতে দাঁড়ানোর পরও জামায়াত জোটের সাংসদরা হট্টগোল অব্যাহত রাখেন।

পরবর্তীতে রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়ার কিছুক্ষণ পরই তারা প্রতিবাদ জানিয়ে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।

Manual4 Ad Code