অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ
অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ
editor
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬, ০১:২২ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক:
অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রাষ্ট্রপতিকে ফ্যাসিস্টের ‘দোসর’ বলে তিনি বলেছেন, “আমরা আহ্বান জানাব, অতি দ্রুত অভিশংসনের মাধ্যমে তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে।
“তিনি (রাষ্ট্রপতি) শপথ ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তিনি জুলাই গণহত্যায় নির্বিকার ছিলেন।”
Manual1 Ad Code
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরের সার্কিট হাউজ মাঠে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
Manual7 Ad Code
‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হওয়া স্বত্বেও সংসদে যাওয়ার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “এত কারচুপির পরও জনগণ আমাদের কয়েকজনকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। সংস্কার কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, উচ্চকক্ষকে বাস্তবায়ন করার জন্য এবং সংবিধান সংস্কার করার জন্য।
“আমরা সেই উদ্দেশ্য এবং মেনডেট নিয়ে সংসদে গিয়েছিলাম। আমরা বলেছিলাম, ফ্যাসিস্টের দোসরমুক্ত সংসদ দেখতে চাই। কিন্তু দুঃখজনকভাবে এ সরকারের প্রথম সংসদ সুন্দরভাবে শুরু হলেও আমরা আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করলেও দেখা গেল, ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হল।
Manual3 Ad Code
“এটি করে জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সংসদ, সেটার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হল। মাননীয় স্পিকারকে আমরা বলেছিলাম, রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে। কিন্তু আমাদের সে সুযোগ না দিয়ে তিনি রাষ্ট্রপতিকে বক্তব্য দিয়ে দিয়েছেন। এর ফল স্বরূপ আমরা প্রতিবাদ করে ওয়াকআউট করে চলে এসেছি।”
Manual5 Ad Code
ইফতারের আগে আলোচনা সভায় বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “আমরা নতুন বাংলাদেশ পড়তে চাই। কিন্তু ময়মনসিংহে বালু উত্তোলন, বাসস্ট্যান্ডে নিয়ে চাঁদাবাজি হয়। শুকিয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদকে নিয়ে অনেকে ব্যবসা করতে চায়।
“আমি এসে দেখলাম, এ শহরে ট্রাফিক জ্যাম অনেক, খুবই বাজে অবস্থা। এটা বিভাগীয় শহর কিন্তু গোছানো কিছুই নেই। আমরা দোয়া করব- যারা জনগণের সেবা করতে চায় তারা যেন ময়মনসিংহকে দেশের সবচেয়ে সুন্দর একটি বিভাগীয় শহরে রূপান্তরিত করতে পারে।”
এ সময় তিনি বিএনপি নেতা মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়ে তার সুস্থতা কামনা করেছেন।
বিভাগীয় ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়াজ মেহরাব তালুকদারের সভাপতিত্বে এতে এনসিপির যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ, এনসিপি নেত্রী তানহা শান্তা, জাহিদুল ইসলাম, জাহিদ আহসান, খান তালাত মাহমুদ রাফি, আশিকিন আলম এবং ইকরাম এলাহী খান বক্তব্য দেন।