মামলা নিচ্ছে না পুলিশ, থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
মামলা নিচ্ছে না পুলিশ, থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
editor
প্রকাশিত May 22, 2026, 08:54 PM
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
ঝিনাইদহে জুমার নামাজ শেষে হামলার অভিযোগ তুলে মামলা গ্রহণ না করার প্রতিবাদে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
Manual3 Ad Code
শুক্রবার (২২ মে) ঝিনাইদহে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় গেলে তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেন পাটওয়ারী।
নেতাকর্মীদের অভিযোগ, থানায় মামলা জমা দিলেও নানা অজুহাতে পুলিশ মামলা নিচ্ছে না। এমনকি থানার বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়েছে। মামলা না গ্রহণ করা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে বলে জানান নেতাকর্মীরা।
Manual5 Ad Code
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক ফেসবুক পোস্টে পাটওয়ারী বলেন, থানাকে দলীয় নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে নাগরিকের আস্থা ও ন্যায়বিচারের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তার ভাষায়, দলদাসত্বের সংস্কৃতি পরিত্যাগ করে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
Manual8 Ad Code
তিনি আরও অভিযোগ করেন, আইনমন্ত্রীর নিজ এলাকাতেই যদি আইনের শাসন অনুপস্থিত থাকে, তবে পরিবর্তন শুরু হওয়া উচিত স্থানীয় পর্যায় থেকেই।
মামলা না নেওয়ার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ঝিনাইদহ সদর থানার সামনে জনসাধারণকে সঙ্গে নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
Manual7 Ad Code
এ সময় তিনি থানাগুলো ও পুলিশ প্রশাসনের সংস্কারের দাবি জানিয়ে বলেন, দলীয় প্রভাবমুক্ত বিচারব্যবস্থা গড়ে তুলতে না পারলে প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত হবে না।