আজ শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাকের শপথের দাবিতে টানা চতুর্থ দিন চলছে নগরভবনের সামনে বিক্ষোভ

editor
প্রকাশিত মে ১৮, ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ণ
ইশরাকের শপথের দাবিতে টানা চতুর্থ দিন চলছে নগরভবনের সামনে বিক্ষোভ

Oplus_16908288


Manual7 Ad Code
সদরুল আইনঃ
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।
রোববার (১৮ মে) সকাল থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে নগরভবনের প্রধান ফটকে অবস্থান নেন তারা। এতে সেবাগ্রহীতারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না।
ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে নগরভবনের সামনে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। তারা ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’—ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
এদিকে, শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ‘নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা দায়ের করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে তা থামানোর চেষ্টা করেন।
তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। আমরা সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে রায় পেয়েছি। এখন কেউ যদি এ রায় নিয়ে প্রশ্ন তোলে, তাহলে সেটা আদালত অবমাননার শামিল।’
তিনি আরও বলেন, ‘গেজেট প্রকাশের পর ২০ দিন পার হয়ে গেলেও আমাকে এখনো শপথ করানো হয়নি। অথচ আমরা শপথ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।’
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। কিন্তু চলতি বছরের ২৭ মার্চ আদালতের এক রায়ে তাপসের বিজয় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়।
 এরপর নির্বাচন কমিশন ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে গেজেট প্রকাশ করে। তবে এখনও পর্যন্ত শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি।