আজ শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে শেখ হাসিনার সমাবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র মুখপাত্র

editor
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ০৬:৪২ অপরাহ্ণ

Manual2 Ad Code

টাইমস নিউজ 

যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে শেখ হাসিনা কিভাবে ভার্চুয়ালি যুক্ত হবেন- তা ভারত জানে, তারাই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

Manual5 Ad Code

বৃহস্পতিবার বিকালে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

Manual3 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে, যুক্তরাজ্যে আগামী ৮ ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে একটি বড় সমাবেশ করতে যাচ্ছে সেখানকার আওয়ামী লীগ। সেই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। তিনি কিভাবে এই সুযোগ পাচ্ছেন?

Manual7 Ad Code

জবাবে রফিকুল আলম বলেন, আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি, এ রকম একটা রাজনৈতিক মিটিং আছে। উনি (শেখ হাসিনা) বক্তৃতা দেবেন। আপনারা যে রকম জানেন আমরাও সে রকম জানি। কিভাবে এটা ফেসিলেটেড হচ্ছে এটা আমার বক্তব্য দেওয়ার বিষয় না। তিনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছেন- তারা এটা ভালো বলতে পারবেন।

Manual1 Ad Code