চলতি বছরের শুরুতেই মিলতে পারে ৪ দিনের ছুটি। এই তিন দিনের ছুটির সঙ্গে একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে চার দিনের টানা ছুটি।
Manual8 Ad Code
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে। যদিও শবে বরাত পালনের বিষয়ে চাঁদ দেখার ওপর নির্ভর করে।
Manual4 Ad Code
সেই হিসেবে, যদি ৪ ফেব্রুয়ারি শবে বরাত হয় এর সঙ্গে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিন ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের অবকাশ। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।
হিসাব অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নিতে পারলে টানা ৪ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
Manual4 Ad Code
এদিকে, সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি থাকবে। যদিও এতে বলা হয়েছে, এই ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।