হার্ট অ্যাটাক করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
হার্ট অ্যাটাক করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
editor
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual4 Ad Code
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন।শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার পর দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেন।
Manual7 Ad Code
তিনি বলেছেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। পিজিতে (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) নিয়ে যাচ্ছি।
এর আগেও চব্বিশের সেপ্টম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।
Manual8 Ad Code
তখন তার দল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ২০১৫ সালে গ্রেফতারের পর কারাগারে থাকা অবস্থায়ও হার্ট অ্যাটাক করেন নাগরিক ঐক্যের সভাপতি। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।
এদিকে মাহমুদুর রহমান মান্নার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর দল।