আজ মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল

editor
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:৪২ অপরাহ্ণ
হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর ঋণ খেলাপির অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

Manual8 Ad Code

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেন ইসি।

Manual4 Ad Code

এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোট থেকে নির্বাচন করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

ইসি সূত্র জানায়, কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিল করা হয় নির্বাচন কমিশনে।

Manual4 Ad Code

এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোয়নপত্র কেন বাতিল করা হবে না, এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

আজ শনিবার শুনানি শেষে ইসি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল এবং হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করে।

Manual7 Ad Code

কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।