আজ মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে নিরপেক্ষতার ঘাটতি হলে যেকোনো আসনে ৫ আগস্ট হতে পারে’

editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ণ
নির্বাচনে নিরপেক্ষতার ঘাটতি হলে যেকোনো আসনে ৫ আগস্ট হতে পারে’

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনে প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতায় ঘাটতি দেখা দিলে যেকোনো আসনে আবার ‘৫ আগস্ট’-এর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

Manual6 Ad Code

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ সতর্কবার্তা দেন।

রুমিন ফারহানা বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটা নির্বাচন আসছে। আমার আসনের ৫ লাখ ভোটার প্রত্যেকেই ভোটকেন্দ্রে যাবেন, নিরাপদে-নিশ্চিন্তে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমি আশা করব পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একটা ভোটের পরিবেশ তৈরি করবে। আমরা আশা করব কোনও দলের প্রার্থী বা কর্মীরা অন্য কোনও প্রার্থী বা কর্মীদেরকে কোনোরকম ভয়ভীতি দেখাবে না।

তিনি আরও বলেন, আমি আশা করব প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও সরকার নিরপেক্ষ থাকবে। আর যদি নিরপেক্ষতার কোনেও ঘাটতি আমরা দেখি ৫ আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন। সারা বাংলাদেশে যে ৫ আগস্ট হয়েছিল, সেটা যে কোনও আসনেই কিন্তু হতে পারে। প্রশাসনকে অনুরোধ করব নিজের আইনের ভেতরেই আপনারা কাজ করবেন। কোনও প্রার্থীকে ডান চোখে আর কোনও প্রার্থীকে বাম চোখে দেখবেন না। প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব আইন সকলের জন্য সমান, আইনের প্রয়োগও যেন সবার ক্ষেত্রে সমান হয়।

Manual5 Ad Code

এর আগে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনি প্রচারণামূলক সমাবেশ বন্ধ করে এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে আঙ্গুল উঁচিয়ে হুমকি প্রদর্শন করেন রুমিন ফারহানা।

Manual4 Ad Code

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।

Manual7 Ad Code