বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে সমাবেশে উপস্থিত থাকবেন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে সমাবেশে উপস্থিত থাকবেন
editor
প্রকাশিত January 19, 2026, 01:04 AM
Manual2 Ad Code
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
প্রায় দুই দশক পর বন্দর নগরী চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির মহাসমাবেশ। চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রায় ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে দলটি।
Manual6 Ad Code
তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফরে এসেছিলেন ২০০৫ সালের ৬ মে। সে সময় তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
দীর্ঘ ২০ বছর পর এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে প্রথমবার চট্টগ্রাম আসছেন। চলতি বছরের ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
২০০৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে ভোট চাইতে আয়োজিত এক সভায় বক্তব্য রেখেছিলেন তারেক রহমান। ওই সফরের পর আর কোনও বড় রাজনৈতিক কর্মসূচিতে চট্টগ্রামে আসেননি তিনি।
এদিকে, বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন।
প্রায় ১৪ বছর পর একই মাঠে এবার দলের প্রধান হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান, যা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক মুহূর্ত হিসেবে দেখছেন বিএনপি নেতারা।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারেক রহমান ২৪ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছাবেন। ওই রাত তিনি চট্টগ্রামেই অবস্থান করবেন।
Manual8 Ad Code
পরদিন ২৫ জানুয়ারি সকাল ১০টায় পলোগ্রাউন্ড মাঠের জনসমাবেশে উপস্থিত থাকবেন। সমাবেশ দুপুর ১২টার মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে।’
নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে। দীর্ঘদিন পর আমাদের চেয়ারম্যান চট্টগ্রাম আসছেন, এ খবর দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। সেদিন পলোগ্রাউন্ডে মানুষের ঢল নামবে।’
মহাসমাবেশ সফল করতে সোমবার পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সাবেক মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজকদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন, যাতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নির্বিঘ্ন ও সুশৃঙ্খল হয়।
Manual2 Ad Code
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘পলোগ্রাউন্ডের এই মহাসমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণের দৃঢ় অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। এই সমাবেশের মাধ্যমে গণতন্ত্রের পক্ষে জনতার ঐক্য আরও সুদৃঢ় হবে।’