রাজনগরের শাহবাজপুর গ্রামের সৈয়দ সুবেদ আহমদের উপর সন্ত্রাসী হামলা
রাজনগরের শাহবাজপুর গ্রামের সৈয়দ সুবেদ আহমদের উপর সন্ত্রাসী হামলা
editor
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬, ০৫:১১ অপরাহ্ণ
Manual3 Ad Code
মো: জাফর ইকবাল:
Manual1 Ad Code
বিগত ২৪জানুয়ারি-২৬ (শনিবার) সন্ধায় মুনিয়ারপাড় গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজুল ইসলাম এর বাড়ির সামনে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন ১নং ফতেপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের সৈয়দ সুবেদ আহমদের উপর সন্ত্রাসীরা হামলা করে। সন্ত্রাসীরা হলোঃ ১।জুনেদ মিয়া (৩০), পিতা-মৃত আনছার মিয়া, সাং-ফতেপুর, বর্তমান ঠিকানা-সাং-সাহাবাজপুর, ২। জুবেদ মিয়া (২৬), পিতা-ফারুক মিয়া, ৩। মিজান মিয়া (২৪), পিতা-সিজ্জিল মিয়া, উভয় সাং-ফতেপুর, (১নং ফতেপুর ইউপি), থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার। গং- অজ্ঞাতনামা আরো ৪/৫ জন।
Manual5 Ad Code
জানা যায়,ঘটনার কিছুক্ষন পূর্বে সন্ত্রাসী হামলায় জখমী সৈয়দ সুবেদ আহমদ বিল্ডিং ঘরের নির্মান কাজের রড সিমেন্ট আনার জন্য ঘর হইতে নগদ ২,৫০,০০০/-টাকা নিয়া মোকামবাজার যাওয়ার সময় সন্ত্রাসী জুনেদ মিয়া সহ তার সঙ্গীয় সন্ত্রাসিরা তার গথিপথ লক্ষ করে। এবং তারাও আরেকটি গাড়ীতে করে মোকামবাজারের পথে রওয়ানা দেয়। জখমি সৈয়দ সুবেদ আহমদ সিএনজি গাড়ীতে করে ঘটনার দিন ২৪/০১/২০২৬ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬.০০ ঘটিকার সময় মুনিয়ারপাড় সাকিনের সিরাজ চেয়ারম্যান সাহেবের বাড়ীর গেইটের সামনে বাস্তায় পৌছামাত্র সন্ত্রাসীরা মিলিয়া তার আরোহিত সিএনজি গাড়ীর পথরোধ করিয়া তাকে গাড়ী হতে টানা হেছড়া করে নামিয়ে এলোপাথাড়ী মারপিট শুরু করে। সন্ত্রাসী জুনেদ মিয়া তাহার হাতে থাকা জিআইপাই দিয়া তাকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় বারি মারিয়া মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। তার সাথে থাকা আরেক সন্ত্রাসী জুবেদ মিয়া তাহার হাতে থাকা লোহার ম্যাগনেট লাইট দিয়া তাকে হত্যা করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া বারি মারিলে উক্ত বারি তার মুখের সামনের নীচের পাড়ে পড়িয়া একটি দাঁত ভাঙ্গিয়া পড়িয়া যায়। ঐ সময় আরেক সন্ত্রাসী মিজান মিয়া তাহার সাথে থাকা দাঁ দিয়া তাকে হত্যা করার উদ্ধেশ্যে গলায় ধরিয়া রাখে তখন সন্ত্রাসির গডফাদার জুনেদ মিয়া তার সাথে থাকা নগদ ২,৫০,০০০/-টাকা নিয়া যায়। বাকিরা তাকে এলোপাথাড়ী কিল ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে লীলাফুলা জখম করে। ঘটনা দেখে সাথের সিএনজি চালক ও গাড়ীর যাত্রীরা সন্ত্রাসিদের ভয়ে প্রথম দিকে কোনো কথা না বললেও একপর্যায়ে তাদেরতে বাঁধা দিয়ে তাদের হাত থেকে তাকে প্রাণে রক্ষা করেন। তারা উপস্থিত তাদের সামনে সৈয়দ সবেদ আহমদকে প্রাণে হত্যা করার হুমকি দিয়া চলিয়া যায়। উপস্থিত লোকজন তাকে জখমী অবস্থায় রাজনগর সদর হাসপাতালে নিয়া চিকিৎসা করান।
Manual1 Ad Code
শেষ খবর পাওয়া পর্যন্ত সৈয়দ সুবেদ আহমদ রাজনগর থানায়
একটি অভিযোগ দাখিল করেন। এবং এখনো তার চিকিৎসা চলমান রয়েছে।