নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার
editor
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক:
নরসিংদীর বেলাবতে নিখোঁজের ৩ দিন পর বস্তাবন্দি অবস্থায় একটি ডোবা থেকে আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামের এক সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজিমুল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে।
আজিমুল বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ও বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি পোলট্রি খামারের ব্যবসা করতেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
Manual5 Ad Code
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজ এলাকার নিজের পোলট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।
Manual4 Ad Code
এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বুধবার (২৮ জানুয়ারি) নিহতের ভাগিনা মো. উমর ফারুক বাদী হয়ে বেলাব থানায় একটি জিডি করেন।
নিহতের পরিবারের লোকজন জানায়, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল কাদের ভূঁইয়া তার পোল্ট্রি খামারে কাজ করার জন্য দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল হলেও অপরজনের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
Manual1 Ad Code
তবে ওই দুই শ্রমিকের নাম-ঠিকানা সম্পর্কে নিহতের পরিবার কিংবা এলাকাবাসী কেউই কিছু জানেন না। আজিমুল নিখোঁজ হওয়ার পর থেকে পোল্ট্রি খামারের ওই দুই শ্রমিককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি নিহতের একটি খামারে থাকা সব মুরগিও উধাও হয়ে গেছে। এতে করে ঘটনাটি আরো রহস্যজনক হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।
Manual1 Ad Code
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা এলাকার একটি ডোবায় মরদেহ দেখতে পেয়ে বেলাব থানা পুলিশকে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ বলেন, রাত ৮ টার দিকে মরদেহটি তার খামারের পাশে একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি অনেক আগে ছাত্রলীগ করতেন। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।