শমসেরনগর গলফ মাঠ খুঁড়া বন্ধ স্থানীয়দের তোপের মুখে; ভিডিও সহ
শমসেরনগর গলফ মাঠ খুঁড়া বন্ধ স্থানীয়দের তোপের মুখে; ভিডিও সহ
editor
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:১৩ অপরাহ্ণ
Manual8 Ad Code
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গলফ মাঠ খুঁড়ে চা-গাছ লাগানোর উদ্যোগের প্রতিবাদে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।
Manual6 Ad Code
পরিবেশ ও পর্যটন খাতের ক্ষতির আশঙ্কায় স্থানীয়রা মাঠ খোঁড়া বন্ধের দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন।
Manual7 Ad Code
গত ২৮শে জানুয়ারি থেকে চা-বাগান কর্তৃপক্ষ কাজ শুরু করলে, পরদিন ২৯শে জানুয়ারি এলাকাবাসী প্রতিবাদ শুরু করে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রতিবাদ জানায়।
Manual7 Ad Code
পরে পরিস্থিতি বেগতিক দেখে তা সাময়িকভাবে বন্ধ হয়েছে বলে জানা গেছে।