আজ সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত কর্মীর বাড়িতে বিএনপি নেতাকর্মীর হামলার অভিযোগ, আহত ৬

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০১:০১ পূর্বাহ্ণ
জামায়াত কর্মীর বাড়িতে বিএনপি নেতাকর্মীর হামলার অভিযোগ, আহত ৬

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক জামায়াত কর্মীর বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় অন্তত ছয় জন আহত হন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উচিতপুরা ইউনিয়নের বড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জামায়াত কর্মী মো. কবির হোসেন, মো. তাজুল ইসলাম, মো. নাজমুল ইসলাম, মুসা মিয়া, সানাউল্লাহ ও মো. ফারুক হোসেন।

Manual8 Ad Code

নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী ইলিয়াস মোল্লার প্রধান নির্বাচনি এজেন্ট আজিজুল হক বলেন, ‘সকালে উচিতপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন জামায়াত কর্মী কবির হোসেনের বাড়িতে গিয়ে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিতে বলেন এবং ‘ধানের শীষের’ পক্ষে কাজ করার প্রস্তাব দেন। প্রস্তাবে তিনি রাজি না হওয়ায় দুপুরে আনোয়ার হোসেনের নেতৃত্বে ৫০-৬০ জনের একদল নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালান। এ সময় তারা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। এ ঘটনায় আমাদের ছয় কর্মী আহত হন। হামলার বিষয়ে পুলিশ প্রশাসনসহ নির্বাচল সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত উচিতপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

Manual2 Ad Code

উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে খোঁজ নিয়ে পরে জানাতে পারবো।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ দেননি। তবু বিষয়টি তদন্ত করে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুর রহমান বলেন, ‘এ ঘটনায় মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। পুলিশ ও বিজিবির টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Manual8 Ad Code

তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন

Manual1 Ad Code