কক্সবাজারে নির্বাচনি প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে ৫ জন আহত
কক্সবাজারে নির্বাচনি প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে ৫ জন আহত
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০১:০৯ অপরাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নির্বাচনি প্রচারণার সময় দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশু রয়েছে।
Manual1 Ad Code
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/০৪ (পুরাতন ব্লক-ডি/০৬) এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
আহতদের দুই রোহিঙ্গা। তারা হলেন– আলী খালী রোহিঙ্গা ক্যাম্প ব্লক এ/৪ এর নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬), নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)। আহত অপর তিন জন হলেন– হ্নীলা আলী খালী এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮), নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।
Manual4 Ad Code
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আলীখালী এলাকায় একটি ডাম্পার ট্রাক নিয়ে ধানের শীষের নির্বাচনি প্রচারণা চালানো হয়। ওই সময় কিছু লোকজন জড়ো হয়। পরে গাড়ির আশপাশে হঠাৎ একদল লোক এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে পাঁচ জন গুলিবিদ্ধ হন।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
টেকনাফ মডেল থানার ওসি বলেন, ‘আলী খালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গোলাগুলি হয়েছে। এতে পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুই জন রোহিঙ্গা এবং তিন জন বাংলাদেশি রয়েছেন। কারা গুলি করছে পরে বিস্তারিত জানা যাবে।’