আজ শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা,আটক ৩

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ণ
সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা,আটক ৩

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

সিলেট নগরের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে প্রবেশের চেষ্টাকালে তিন তরুণকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের বেলা ওই তিন তরুণ কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে এলাকাবাসী তাদের বাধা দেন। খবর পেয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরাও ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual3 Ad Code

পুলিশ সূত্র জানায়, আটক তরুণরা নিজেদের নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। তবে রাতে কেন তারা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তারা প্রকৃতপক্ষে অনুমোদিত পর্যবেক্ষক কি না এবং কোনো আইন লঙ্ঘন হয়েছে কি না—তা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে যান সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, দুপুরে জামায়াতের এক নেতার বাসা থেকে লাঠিসোঁটা উদ্ধারের ঘটনা উদ্বেগজনক। সিলেটে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন হওয়া উচিত, কিন্তু এ ধরনের ঘটনা ভোটারদের মধ্যে শঙ্কা তৈরি করতে পারে।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, রাতে পর্যবেক্ষকরা কেন কেন্দ্রে এসেছেন এবং কীভাবে প্রিসাইডিং কর্মকর্তা তাদের ঢোকার অনুমতি দিলেন—তা প্রশাসনের তদন্ত করা উচিত। পর্যবেক্ষক হলে ভোট চলাকালে দায়িত্ব পালন করার কথা, রাতের বেলা কেন্দ্রে আসার কারণ কী—সে প্রশ্ন তোলেন তিনি। এ ঘটনার জন্য প্রিসাইডিং কর্মকর্তাকেও দায়ী করেন।

Manual1 Ad Code

এ ছাড়া রাত ১০টার দিকে নগরের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও প্রিসাইডিং কর্মকর্তা দলীয় কয়েকজন নেতা-কর্মীকে ভেতরে ঢুকিয়েছেন এবং তিনি একাধিকবার কেন্দ্রের বাইরে গেছেন বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা।

 

তথ্য সুএঃ ইত্তেফাক

Manual8 Ad Code