প্রতিটি মবের হাতে হত্যাকৃত ব্যক্তিদের জন্য ইউনূস সরকার দায়ী : আব্দুন নূর তুষার
প্রতিটি মবের হাতে হত্যাকৃত ব্যক্তিদের জন্য ইউনূস সরকার দায়ী : আব্দুন নূর তুষার
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার বলেন, ‘আমি মনে করি, প্রতিটি মবের হাতে হত্যাকৃত ব্যক্তির জন্য ইউনূস সরকারকে অবশ্যই দায়ী করা যায় এবং দায়ী করা উচিত।’
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একটি বেসরকারি টেলিভিশনে প্রকাশিত টক শো-তে তিনি এসব কথা বলেন।
Manual1 Ad Code
আব্দুন নূর তুষার বলেন, ‘ড. ইউনূস মব চালু করেননি? মব আছে আইনের মধ্যে? বিচার করেছেন? উনি মব ধরার জন্য একবার একটা বক্তৃতা দিয়েছেন, উনার পরিষ্কার বক্তৃতা আছে।’
Manual4 Ad Code
তিনি বলেন, “বক্তৃতা দিলে মানুষকে উৎসাহ দেওয়া হয়।
Manual3 Ad Code
উনার পরিষ্কার বক্তৃতা আছে, ‘গ্রামেও এসব লোক আছে, তোমাদের শরীরে তেজ নেই?’ শরীরের তেজ দিয়ে কি আইন প্রযুক্ত করতে হয়? ওনার বক্তৃতার মধ্যে উনি উৎসাহ দিয়েছেন মবকে।”
তিনি আরো বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী তার হাতে, আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করবে, আইন প্রতিরোধ করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে এসে আপনি বলবেন ‘তেজ দেখাও’, তো সেইটা মবকে উৎসাহ দেওয়া না?”