আজ বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন প্রধান উপদেষ্টা

editor
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ণ
মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন প্রধান উপদেষ্টা

Manual6 Ad Code

টাইমস নিউজ 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাঁধাই করা ছবি উপহার দিয়েছেন।

Manual1 Ad Code

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সামিটের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই ছবি নরেন্দ্র মোদির হাতে তুলে দেন ড. মুহাম্মদ ইউনূস।

Manual3 Ad Code

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে প্রফেসর ইউনূসের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই একটি আলোকচিত্র ভারতের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা।

Manual7 Ad Code

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

Manual6 Ad Code

প্রধান উপদেষ্টার  প্রেস সেক্রেটারি  শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে।’