আজ রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় বিএনপির প্রতিবাদ সভা

editor
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৫, ০৫:৩২ অপরাহ্ণ
বাঘায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় বিএনপির প্রতিবাদ সভা

Manual1 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় জামায়েত শিবির কর্তৃক ছাত্রদল নেতার উপর বর্বরোচিত  সন্ত্রাসী হামলা প্রতিবাদে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫ টায় বাউসা হারুন অর রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে  প্রতিবাদ  সভা অনুষ্ঠিত হয়েছে। বাউসা ইউনিয়নের বিএনপি ও  সহযোগী অঙ্গ সংগঠন এর আয়োজন করে।
সভায়,জামায়েত শিবিরকে কুখ্যাত সন্ত্রাসী আখ্যায়িত করে বক্তরা বলেন,ঈদের আগেদিনসন্ধ্যার পর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সন্ত্রাসীরা  বাউসা ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি রাজিব আহম্মেদ মন্ডলকে বাউসা বাজারে  বর্বরোচিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে জখম করে।এই ঘটনায় মামলায় হলেও অভিযুক্তরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে বলে প্রতিবাদ সভায় দাবি করা হয়।
জামায়েত শিবিরকে উদ্দেশ্য করে বক্তরা আরোও বলেন, আর নয় রগ কাটা, এবার বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপরে হামলা করা হলে প্রতিটা আঘাতের সমুচিত জবাব দেওয়া হবে।  জনগণ আপনাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে কোথাও কোন ঘটনা ঘটলে বিএনপির উপর দোষ চাপিয়ে নিজেরা সাধু সাজতে চান। দাবি করা হয়, জামায়াত -শিবির অপপ্রচারে লিপ্ত থেকে শিষ্টাচার বহিভুত কার্যক্রম চালাচ্ছে।
বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য  রাখেন,উপজেলা বিএনপি সদস্যসচিব আশরাফ আলী মলিন,এ্যাড ফিরোজ আহম্মেদ রঞ্জু, আড়ানী পৌরসভার সাবেক সদস্যসচিব সুজাত আহম্মেদ তুফান,
রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ শামীম সরকার,  বাউসা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি,সহকারি অধ্যাপক আবু তাহের  প্রমুখ।
উপস্থিত ছিলেন, আড়ানী ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাহতাব উদ্দিন, বাউসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান,আড়ানী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাস সরকার সহ আড়ানী পৌরসভা,আড়ানী  ইউনিয়ন, বাজুবাঘা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।