মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
editor
প্রকাশিত April 29, 2025, 03:20 PM
Manual5 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামাআতের নিবেদিত কর্মী, মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে কুখ্যাত সন্ত্রাসী দ্বারা পরিকল্পিত ভাবে নির্যাতন ও কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুষিদের গ্রেফতার ও বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবীতে প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় আহলে সুন্নাত ওয়াল জামাআত, ফ্রন্ট, ছাত্রসেনা, মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দ সহ সমমনা বিভিন্ন সংগঠন এবং মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গাজীপুরে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে তার রুম থেকে ডেকে নিয়ে কিছু মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে কয়েক ধাপে প্রহার করে প্রকাশ্যে প্রাণে মেরে ফেলা হলো। মানুষের জীবনের মূল্য কি এতটাই তুচ্ছ যে, যখন খুশি তখন তথাকথিত মব জাস্টিসের নামে হায়নার মত ঝাঁপিয়ে পরবে। এ কোন বাংলাদেশে আমরা বসবাস করছি।
বক্তারা আরো বলেন, পুলিশ একজন নাগরিকের মৌলিক অধিকার চিকিৎসা থেকে তাঁকে সম্পূর্ণরূপে বঞ্চিত করেছে। যদি পুলিশের পক্ষ থেকে যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করা হতো তাহলে হয়তো আজকে এমন নির্মম হত্যার মুখোমুখি হতে হতো না। স্বৈরাচার পতনের পর পুলিশী ব্যবস্থার যে আমূল পরিবর্তন আমরা চেয়েছিলাম তার উল্লেখযোগ্য বাস্তবায়ন হয়নি বলেই আজকে মব ভায়োলেন্সে নাগরিকের প্রাণহানির সাথে পুলিশের পেশাদারিত্বের অভাবজনিত যোগাযোগ দেখা যাচ্ছে। বক্তারা, অত্যন্ত ক্ষোভের সাথে এই ঘটনার তীব্র নিন্দা এবং এই নির্মম হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
পরে এক বিক্ষোভ মিছিল চৌমুহনী গিয়ে সমাবেশের সমাপ্তি করা হয়।