আজ বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ভারতসহ আটটি দেশ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ণ
নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ভারতসহ আটটি দেশ

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেও ভারত, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ ৮টি দেশ এবং দক্ষিণ এশিয়ার একটি আন্তর্জাতিক সংস্থা এখনো পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

Manual4 Ad Code

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে আসায় এসব দেশ ও সংস্থা থেকে পর্যবেক্ষক আসার সম্ভাবনাও ক্ষীণ হয়ে পড়েছে।

Manual8 Ad Code

ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া ছাড়াও ব্রাজিল, মিসর, কুয়েত, মরক্কো ও রোমানিয়াকে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছিল।

Manual7 Ad Code

একই সঙ্গে দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর জোট ফোরাম অব দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (এফইএমবিওএসএ)-কেও আমন্ত্রণ পাঠানো হয়। তবে এসব দেশ ও সংস্থা থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

Manual1 Ad Code

সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, হাতে সময় আছে আর মাত্র দু’দিন। এ অবস্থায় সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলো পর্যবেক্ষক পাঠাবে—এমন সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না।