আজ , ,

টানা দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে বিরাজ করছে

editor
প্রকাশিত January 25, 2026, 06:53 PM
টানা দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে বিরাজ করছে

Manual6 Ad Code

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

Manual5 Ad Code

হাওর, পাহাড় বেষ্টিত ও চা শিল্পাঞ্চল এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে রোদের তীব্রতা থাকায় শীত তেমন একটা অনুভূতি হচ্ছে না।

Manual6 Ad Code

রবিবার (২৫শে জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (২৪শে জানুয়ারি) শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান, রবিবার সকাল ৬টা ও ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। তবে আরো কয়েক দিন তাপমাত্রা এরকমই থাকবে। সন্ধ্যা ও রাতের বেলা ঠাণ্ডা অনুভূত হলেও ভোরবেলা হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে আবহাওয়া বার্তায় জানান তিনি।

Manual5 Ad Code