আজ শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

editor
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬, ০৬:১২ অপরাহ্ণ
দেশের ১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা ওই বার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Manual6 Ad Code

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Manual5 Ad Code

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

Manual3 Ad Code

এ ছাড়া দেশের অন্যান্য স্থানে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

লঘুচাপের প্রভাবে দেশের বিশাল এলাকা জুড়ে এই ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বিশেষ করে উপকূলীয় ও উত্তর-পূর্বাঞ্চলের নদীবন্দরগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।