আজ মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত

editor
প্রকাশিত জুন ৩, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
পুঠিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত

Manual1 Ad Code
মোহাম্মদ আলী, পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) বিকাল ৫ টার দিকে পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড: নাদিম মোস্তফার সন্তান জুলফার নাঈম মোস্তফা বিস্ময়।
পুঠিয়া উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এবং পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর আলী মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বানেশ্বর সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ খোরশেদ আলী, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপর সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, জিয়া পরিষদের সভাপতি নাজমুল ইসলাম মুক্তা, পুঠিয়া পৌর বিএনপির নেতা আব্দুল্লাহ আল মতি, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমনা, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার, যুবদল নেতা সাকিব মিয়া, ছাত্রদল নেতা সাফিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন, পুঠিয়া পৌর যুবদলের আহবায়ক নেফাউর রহমান। অনুষ্ঠানের শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয়।