মৌলভীবাজারের জুড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় এবং জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।
Manual8 Ad Code
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পশ্চিমজুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরফ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ ফরহাদ আহমেদ, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফছা হাবিবা লুপা, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, উপজেলা মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা সুজাউদ্দৌলা, তথ্যআপা মিনতি দেবী সহ অনেকেই।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারীরা ৪টি গ্রুপে ভাগ হয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নানান সুপারিশমালা পেশ করেন। এরমধ্যে আইনের প্রয়োগে মোবাইল কোর্ট বাড়ানোর প্রস্তাবসহ টেলিভিশন ও সংবাদমাধ্যম গুলোতে বেশি বেশি করে তামাক বিরোধী প্রচারনা বাড়ানো। শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন, হাট-বাজারে বিলবোর্ড স্থাপন সহ তামাক নিয়ন্ত্রণ করতে জনসচেতনতা বাড়ানোর সুপারিশ করা হয়।
Manual6 Ad Code
আলোচনায় বক্তারা তামাকের ভয়াবহ ক্ষতির দিক তুলে ধরেন এবং সমাজে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, তামাকজনিত রোগে প্রতিবছর হাজারো মানুষ প্রাণ হারাচ্ছেন। তামাক ও নিকোটিন শুধু ব্যবহারকারীকেই নয়, আশেপাশের মানুষকেও ক্ষতিগ্রস্ত করে। তাঁরা তামাক কোম্পানির কৌশলে বিভ্রান্ত না হয়ে কৃষকদের তামাক চাষ বর্জন করে লাভজনক ও স্বাস্থ্যকর ফসল চাষে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।