আজ শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় পার্টনার কংগ্রেস এর কর্মশালা অনুষ্ঠিত

editor
প্রকাশিত জুন ৪, ২০২৫, ০৪:১৫ অপরাহ্ণ
বাঘায় পার্টনার কংগ্রেস এর কর্মশালা অনুষ্ঠিত

Sharing is caring!


Manual6 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
 রাজশাহীর বাঘায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় দিন ব্যাপী পার্টনার কংগ্রেস এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৪জুন’২৫) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি  উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। উপজেলা কৃষি অফিসারের স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান।
সরকারি কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি,প্রধান অতিথি উম্মে ছালমা। তিনি রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক। প্রকল্প সমূহ এর বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করেন কর্মশালার বিশেষ অতিথি  মনিটরিং অফিসার পার্টনার প্রকল্প ডিএসই আব্দুল লতিফ।
বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান। কৃষি সম্প্রসারন অফিসার সোহানুর রহমানের সঞ্চালনায়,কৃষকের পক্ষ থেকে আম রপ্তানি সহ অন্যান্য কৃষি পণ্যের বিষয়াদি নিয়ে বক্তব্য দেন সফল কৃষক শফিকুল ইসলাম ছানা।
উপস্থিত ছিলেন,প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম,কৃষি সম্প্রসারন অফিসার কাউসার আহমেদ,  প্রকল্প অফিসার মাহমুদুল হকসসহ কৃষকরা।
Manual1 Ad Code
Manual8 Ad Code