বিভিন্ন মেডিকেল কলেজ ও পাবলিক বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
বিভিন্ন মেডিকেল কলেজ ও পাবলিক বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
editor
প্রকাশিত জুন ১৩, ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
লাতিফুর রহমান পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
Manual6 Ad Code
বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল ও পাবলিক বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারী কলেজের ১০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
Manual8 Ad Code
বৃহস্পতিবার (১২ জুন) সকালে পীরগঞ্জ সরকারী কলেজের আয়োজনে কলেজের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
Manual7 Ad Code
পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদার সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, কলেজর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুর রহমান, প্রফেসর হাম্মাদুল বার, প্রফেসর আব্দুল মতিন, প্রফেসর অব্দুস সোবহান, অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মসলিমউদ্দীন, কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোবারক আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জেয়াউল ইসলাম জিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন প্রমূখ।
এ সময় কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।