আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কাপাসিয়ায় বাস চাপায় মা ও শিশু সন্তানসহ নিহত-৩

editor
প্রকাশিত জুন ১৮, ২০২৫, ০৭:১১ অপরাহ্ণ
কাপাসিয়ায় বাস চাপায় মা ও শিশু সন্তানসহ নিহত-৩

Sharing is caring!

Manual2 Ad Code
আকরাম হোসাইন হিরন কাপাসিয়া প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় বাস চাপায় মা ও শিশু সন্তানসহ তিন সিএনজি টালিত রিকশার যাত্রী নিহত হয়েছেন।
ঢাকা— কাপাসিয়া— কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়া সদর ইউনিয়নের জামিরারচর এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর যাত্রীবাহী অনন্যা ক্লাসিক পরিবহনের বাসটি দ্রুত চলে যায় এবং সিএনজি চালিত রিকশাটির চালক আলমগীর হোসেন পালিয়ে যায়।
প্রত্যক্ষদশীর্ সূত্রে জানা যায়, ১৭ জুন মঙ্গলবার দুপুরের কিশোরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত রিকশা গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেল তিনটার দিকে সেটি কাপাসিয়া সদরের জামিরারচর এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ গামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের (চট্রো. মেট্রো ব—১১—১০৯৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী তৌহিদুল (২৫) এবং শিশু শায়ান (৪) মারা যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন এবং মুমূর্ষু অবস্থায় শায়ানের মা রত্না আক্তারকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়। নিহত তেহিদুল কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের আবুল কালামের ছেলে। আর রত্না আক্তার ও শিশু শায়ান একই উপজেলার কমলবুক গ্রামের তানভীর আহমদের স্ত্রী ও ছেলে। সিএনজির অপর যাত্রী নিহত তৌহিদুলের বাবা আবুল কালাম (৫৫) মা তাছলিমা বেগম (৪৫) ও বোন সুবর্ণা আক্তার (২৫)ও এ সময় গুরুতর আহত হন।
Manual1 Ad Code
Manual5 Ad Code