দৈনিক সমকাল পত্রিকার গাজীপুরের কালীগঞ্জ প্রতিনিধি আহাম্মদ আলীর পিতা আমির উদ্দিন বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
Manual7 Ad Code
মরহুম আমির উদ্দিন ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য নাতি-নাতনী ও গুণগ্রাহী রেখে গেছেন।
Manual7 Ad Code
শুক্রবার (২০ জুন) বাদ জুমা কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
Manual8 Ad Code
সাংবাদিক আহাম্মদ আলীর বাবার মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ প্রেক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।