আজ সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খেলাফত মজলিস দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন শাখা পূণর্গঠন

editor
প্রকাশিত জুন ২২, ২০২৫, ০১:৪৭ অপরাহ্ণ
খেলাফত মজলিস দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন শাখা পূণর্গঠন

Sharing is caring!


Manual7 Ad Code
সিলেট ডেস্ক:
খেলাফত মজলিস ২০২৫-২০২৬ সেশনের জন্য মাওলানা আনহার উদ্দীনকে সভাপতি ও হাফেজ মাওলানা ওয়ারিস উদ্দীন সেক্রেটারি নির্বাচিত করে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন শাখা পূণর্গঠন করা হয়েছে।
শনিবার (২১ জুন) বাদ মাগরিব উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক শুরা অধিবেশনে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলার সংগ্রামী সভাপতি এম আহমদ আলী।
বিশেষ অতিথি ছিলেন মক্কা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহিদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দাল, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, ইসলামী যুব মজলিস দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি হাফেজ মুহা. আব্দুল কাইয়ুম।
শুরা অধিবেশনে জালালপুর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
Manual1 Ad Code
Manual4 Ad Code