আজ বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় ৩ জন বাইক আরোহী নিহত

editor
প্রকাশিত জুলাই ২৫, ২০২৫, ০৩:০৬ অপরাহ্ণ
লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় ৩ জন বাইক আরোহী নিহত

Sharing is caring!


Manual7 Ad Code

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

Manual3 Ad Code

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন পদুয়া তেওয়ারি হাটের উত্তর পাশের্^ সিকদার দিঘী পাড় সংলগ্ন নিজতালুক এলাকায় আরকান সড়কে এক সড়ক দূর্ঘটনায় ৩ বাইক আরোহী নিহত হয়েছেন।

Manual7 Ad Code

বাইক আরোহী ৩ জনের মধ্যে ২ জন ঘটনাস্থলে মারা যান এবং আহত অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা গেছে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় উক্ত দূর্ঘটনাটি ঘটেছে।

Manual6 Ad Code

নিহতরা হলেন যথাক্রমে মোঃ মামুন (৩০)। তিনি সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকার মৌলভী পাড়ার সিদ্দিক আহমদ’র পুত্র। অপরজন হলেন হুমায়ূন। তিনিও সিদ্দিক আহমদ’র পুত্র। তৃতীয়জন হলেন মনির হোসেন। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলার করাইয়ানগর এলাকায়।

ঘটনার প্রতক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মালামালভর্তি কক্সবাজার অভিমুখী একটি ট্রাক দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছে। ওই সময় ঘটনাস্থলে চট্টগ্রাম অভিমুখী একটি সিএনজি টেক্সির সাথে একই দিক থেকে আসা একটি মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলটি ৩ জন আরোহীসহ ছিঁটকে পড়ে ট্রাকের নীচে গিয়ে পিছনের চাকায় পৃষ্ঠ হয়। ফলে ঘটনাস্থলে ২ জন মারা যান এবং আহত অপর জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান।
এ প্রসঙ্গে পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক এসএম সাদিকুল আলম জানান, দূর্ঘটনা কবলিত ৩ জনই স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই মারা গেছেন। বর্তমানে উক্ত ৩ জনের মরদেহই স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

Manual2 Ad Code

একই প্রসঙ্গে লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম ইনচার্জ আজাদুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর শুনে তিনি ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহগুলো উদ্ধার করে পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া ক্যাম্পের সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করেন।

দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, দূর্ঘটনার খবর শুনে তিনি দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ও মোটর সাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যান এবং মরদেহগুলোর আইনী প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।

Manual1 Ad Code
Manual6 Ad Code