সিলেটে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
সিলেটে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
editor
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫, ০২:২০ অপরাহ্ণ
Manual6 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট:
সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম জন্মাষ্টমী উপলক্ষ্যে সিলেটে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে নগরীর মির্জাজাঙ্গালস্থ শ্রীশ্রী নিম্বার্ক আশ্রম থেকে শুরু হওয়া শোভাযাত্রায় হাজারো নারী-পুরুষ ভক্ত অংশগ্রহণ করেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা এক অনন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
শোভাযাত্রা উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন সিলেটের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের সদস্য সচিব রাজীব কুমার দে এবং সভাপতিত্ব করেন আহবায়ক শিবব্রত ভৌমিক চন্দন।