আজ রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ১২ সুবর্ণ নাগরিক পেল হুইলচেয়ার

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৩:২৫ অপরাহ্ণ
লোহাগাড়ায় ১২ সুবর্ণ নাগরিক পেল হুইলচেয়ার

Manual3 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ১২ জন সুবর্ণ নাগরিক তখা প্রতিবন্ধীকে  চলাচলের সুবিধার্থে ১২ জনকে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
Manual8 Ad Code

বুধবার (১৭ সেপ্টেম্বর ) বিকেল ৩ টায় উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের আয়োজনে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

হুইলচেয়ার বিতরণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাইফুল ইসলাম। এ সময় লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মং এছেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code