শায়েস্তাগঞ্জে ঢাকা গামী উপবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে তিনজন ছিনতাইকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। ট্রেন স্লো হলে তাঁরা জানালার ভেতর হাত ঢুকিয়ে যাত্রীদের মোবাইল, টাকা ও সোনার অলংকার ছিনতাই করত।
আটককৃতরা হলেন মোঃ রুহুল আমিন (২৬), মোঃ সোহাগ (২২) ও মোঃ হোসাইন (১৮)।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার পিপিএম এসআই মোঃ মনিরুজ্জামান জানান, দণ্ডবিধি ১৮৬০-এর ৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) হবিগঞ্জ আদালতে চালান দেওয়া হয়েছে।পুলিশ বলেছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।