আজ মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মুকতাবিস উন-নূর ও সম্পাদক সিরাজুল ইসলাম নির্বাচিত

editor
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
সিলেট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মুকতাবিস উন-নূর ও সম্পাদক সিরাজুল ইসলাম নির্বাচিত

Manual6 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেট প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন-নূর সভাপতি এবং দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নগরের সুবিদবাজারস্থ প্রেসক্লাবের নিজস্ব ভবনে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে বিকেল ৩টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে অন্যান্য নির্বাচিতরা সিনিয়র সহ-সভাপতি দৈনিক সিলেট বাণীর এম এ হান্নান, সহ-সভাপতি ফয়সল আলম, সহ-সাধারণ সম্পাদক দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমেদ ও কোষাধ্যক্ষ দৈনিক ইনকিলাবের ফয়ছল আমীন।
এ ছাড়া ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ডেইলি স্টারের শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান।
এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনজন সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন, আনাস হাবিব কলিন্স এবং আব্দুল আওয়াল চৌধুরী সিপার।
নবনির্বাচিত নেতারা সিলেট প্রেসক্লাবকে আরো কার্যকর করতে সকল সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা করেন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এমাদ উল্লাহ শহিদুল ইসলাম অ্যাডভোকেট, মো. ইরফানুজ্জামান চৌধুরী অ্যাডভোকেট ও সনতু দাস অ্যাডভোকেট ।